Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কোনা হাইরোডে পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১, আহত ২

Loading... রাজ্য
কোনা হাইরোডে পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১, আহত ২
#News #Road accident #Died one #Two bike riders were injured #Liluah police station #Kona High Road #Howrah #West Bengal #India #কোনা হাইরোড #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ কোনা হাইরোডে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার উপরে একটি লরি সজোরে দুটি বাইককে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মোট দুজন বাইক আরোহী আক্রান্ত হন। আর একজন আরোহীর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল এগারোটা পনেরো মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কোনা হাইরোডের কাছে একটি লরি আচমকাই একটি বাইককে ধাক্কা মারে। এরপর বাইক আরোহীটি ছিটকে পড়ে যান কিন্তু হেলমেট পড়ে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। জানা যায় আহত ওই ব্যাক্তি পাঁচলা বিডিও অফিসে কর্মরত এক কর্মচারী। তিনি বলেন, লরির চালক তাকে ধাক্কা মারার পরেও গাড়ি দাঁড় না করিয়ে তার বাইকটি পিষে দিয়ে চলে যান। এরপরেই সঙ্গে সঙ্গে লরিটি ধাক্কা মারে আরও একটি বাইককে। পুলিশ সূত্রে জানা যায় গুরুতর ভাবে আহত হওয়া ওই ব্যাক্তির নাম ভোলা চৌধুরী(৪৮)। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাওড়া হাসপাতালের চিকিৎসাধীন।

{link} 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া লিলুয়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, মৃত ব্যাক্তির দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক লড়ির চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

{ads]
 

সর্বশেষ আপডেট: