Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় বার্ন কোম্পানির সামনে পথ দুর্ঘটনা, আহত ২

Loading... রাজ্য
হাওড়ায় বার্ন কোম্পানির সামনে পথ দুর্ঘটনা, আহত ২
#News #Road accident #Injured two #Burn Company #Howrah City Police #Howrah #West Bengal #India #হাওরা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি সরকারি প্রাইভেট গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর ভাবে ২ জন জখম হন। ঘটনাটি ঘটেছে হাওড়ার বার্ন কোম্পানির সামনে। দুর্ঘটনার ফলে গাড়ির মধ্যে থাকা এক মহিলা এবং বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা যায়। তবে হতাহতের কোন খবর নেই।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওই মহিলার নাম সুস্মিতা চক্রবর্তী। তিনি হাওড়া সিটি পুলিশের কর্মী। বৃহস্পতিবার সকালে তিনি ওই প্রাইভেট গাড়িতে করেই নিজের কাজে বেড়িয়েছিলেন। আচমকাই তার গাড়ির সঙ্গে একটি স্কুটির ধাক্কা লাগে। এরপরেই তিনি এবং ওই বাইক আরোহী গুরুতর ভাবে জখম হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে থাকা কতর্ব্যরত ট্র্যাফিক পুলিশরাই ওই মহিলাকে এবং বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠান হাওড়া জেলা হাসপাতালে।

{link} 

আপাতত তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধিন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আহতদের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে । এই ঘটনায় ওই প্রাইভেট গাড়ি এবং স্কুটি টিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই পুলিশের অনুমান।

 
 

সর্বশেষ আপডেট: