Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বহরমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত এক

Loading... রাজ্য
বহরমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত এক
#News #Road accident #Two persons were killed #Behrampur Police Station #Murshidabad Bhakuri No.2 Gram Panchayat #West Bengal #India #বহরম্পুর #মুর্শিদাবাদ #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ রাস্তা পারাপারের সময় এক ভয়াবহ পথ দুর্ঘটনা বহরমপুরে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ভাকুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অধীন বহরমপুর থানার অন্তর্গত সুজি মিলের কাছে।ঘটনাস্থলে মৃতের সংখ্যা দুই এবং আহত এক ।

{link}
জানা গিয়েছে, ওই তিনজন সারগাছি বানিনাথপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে তারা মোটর সাইকেলে করে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বহরমপুর থানার অন্তর্গত সুজি মিলের কাছে রাস্তা পারাপার হওয়ার সময় এক লরি সজোরে ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলেই তৎক্ষণাৎ মৃত্যু হয় ২ জনের এবং আরেকজনকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সেখানে পরে থাকতে দেখা যায়।

{link} 
স্থানীয় লোকেরা ওই আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করেন। আহত ব্যাক্তি এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে।

সর্বশেষ আপডেট: