নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দীর্ঘক্ষন ধরে হাওড়ার বেনারস রোড অবরোধের জেরে ভোগান্তি সাধারন মানুষদের। বিক্ষোভকারীদের অভিযোগ, হাওড়া পেয়ারা বাগান অঞ্চলে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ বসানোর নাম করে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। যার কারণে তাদের এই অবরোধ কর্মসূচি।
{link}
স্থানীয়রা জানিয়েছেন, গত একমাস ধরে হাওড়ার পেয়ারা বাগানে পাইপ লাইনের কাজ চলছে।নোংরা জল বের করার জন্য অপরিকল্পিতভাবে একটি ড্রেনেজ ব্যাবস্থাও করা হয়েছে।জানা যায়, শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারিই এই পাইপ লাইনের কাজের উদ্বোধন করেছিলেন। অভিযোগ, যেই কাজ ৫০ জন শ্রমিকের করার কথা, সেই কাজ মাত্র ২ জন শ্রমিককে দিয়ে করানো হচ্ছে।ধির গতিতে চলছে কাজ।রাস্তার এই বেহাল অবস্থায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।রোজ যানজটের সৃষ্টি হচ্ছে ওই রাস্তায়। ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে এলাকাবাসীদের।সমস্যার কথা জানানোর জন্য প্রাক্তন কাউন্সিলরকে অনেকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। তাই তারা বাধ্য হয়ে সোমবার সকালে রাস্তা অবরোধ করেন।
{link}
বিক্ষোভকারীদের অভিযোগ ইতিমধ্যেই রাজ্যে বর্ষার আগমন ঘটেছে। মাটি খোঁড়া অবস্থায় পড়ে থাকা রাস্তায় জল জমলে আরও সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের। তাছাড়াও, বেহাল রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না যার কারণে সমস্যার সম্মুখীন প্রসূতি মহিলা থেকে এলাকার প্রবীণ বাসিন্দারা। তাদের দাবী, অবিলম্বে রাস্তা সারাইয়ের ব্যাবস্থা করতে হবে নচেৎ তারা এর থেকেও বৃহত্তর আন্দলনের পথে হাঁটবেন।
