নিজস্ব সংবাদদাতা , হাওড়া - ডাকাতির টাকায় প্রেমিকাকে দেড় লক্ষ টাকা দামের আই ফোন উপহার দিয়েছিলেন হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি।মহিমা সিং নামে পেশায় বার ড্যান্সার ওই মহিলাকে চমক দিতে আই ফোনের অত্যাধুনিক মডেল কিনে উত্তরপ্রদেশে পাঠিয়েছিলো ওই অপরাধী। শুধু তাই নয় মহিমার মা কেও সাড়ে চার লক্ষ টাকা অন লাইনে পাঠিয়েছিলো ফ্ল্যাট কেনার জন্য।ভিকিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পরেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্যাঁটরা থানার পুলিশের হাতে।
{link}
সূত্রের খবর , মহিমা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কলকাতার পানশালায় গান ও নাচ করতে গিয়ে তার ভিকির সাথে আলাপ।গত ৮ই ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।লোহার দোকান ও গোডাউনের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুঠ করে পালায় দুস্কৃতিরা।তদন্তে নেমে মূলত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুস্কৃতিদের শনাক্ত করেন তদন্তকারীরা।
{link}
প্রাথমিক তদন্তে উঠে আসে , কালো টাকা সাদা করার জন্যই বরাদ দেওয়া হয়েছিলো এজেন্টদের।এই এজেন্টরাই দুস্কৃতিদের সুপারি দিয়ে ডাকাতির ছক কষে। লুঠ করে কোটি টাকা। ইতিমধ্যেই পুলিশ ভিকিসহ তিন দালাল ও ডাকাতির সঙ্গে জড়িত আরও দুই অপরাধীকে গ্রেফতার করেছে।তবে এখনও পর্যন্ত কোন টাকা উদ্ধার হয়নি। পুলিশের দাবি, জিএসটি ফাঁকি ও কালো টাকাকে সাদা করার জন্য তৈরি হওয়া এই চক্রে বাটপারি করতে গিয়েই ১ কোটি টাকা লুঠ করেছে দুষ্কৃতিরা।
.jpeg)
