নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরী হচ্ছিল গত কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণাও করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন। এদিকে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের পরিস্থিতির দিকে তাকিয়ে উদ্বিগ্নে দিন কাটাচ্ছে হাওড়ার ইচ্ছাপুরের একটি পরিবার। কারণ সেই পরিবারের মেয়ে দেবারতি আটকে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশে।
{link}
ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছে হাওড়ার ইছাপুরের বাসিন্দা দেবারতি দাস। এদিকে এই মুহূর্তে সে দেশে যুদ্ধের যা পরিস্থিতি তাতে মেয়ে কী ভেবে দেশে ফিরবে তা ভেবেই আতঙ্কে দিন কাটছে দেবারতির পরিবারের। সরকারের কাছে এই বিষয় নিয়ে কাতর আবেদন জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা। সূত্রের খবর, ইউক্রেনের খারকিভে আটকে আছেন দেবারতিসহ বেশ কিছু ভারতীয় পড়ুয়া। ২০২০ সালের ডিসেম্বর মাসে মেডিকেল নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে ইউক্রেন রওনা দিয়েছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভের ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ৫ নম্বর হোস্টেলে এই মুহূর্তে দেবারতি ও তার সহপাঠীরা রয়েছেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে,এই মুহূর্তে ওখানে প্রায় চার হাজার ভারতীয় মেডিকেল স্টুডেন্টরা রয়েছেন।
{link}
এদিন দেবারতির বাবা নন্দলাল দাস মেয়েকে ভিডিও কল করে তার খোঁজ খবর নেন। ভিডিও কলে দেবারতি জানায়,সরকারের তরফ থেকে সমস্ত পড়ুয়াদের সবরকমের সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। তারা সকলেই সুরক্ষিত আছেন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবার চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষিতভাবে মেয়ে সহ বাকি সমস্ত ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরে আসুক। তবে সরকার এই বিষয়ে দ্রুত কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে দেবারতি সহ বাকি ভারতীয় পড়ুয়ার পরিবার।
