Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শিলিগুড়ি জংশনে ৩০টি ময়না উদ্ধার, গ্রেফতার ২

Loading... রাজ্য
শিলিগুড়ি জংশনে ৩০টি ময়না উদ্ধার, গ্রেফতার ২
#News #Smuggling #Common hill myna #Bangladeshi rupees #Siliguri #North Bengal #West Bengal #India #ময়না #শিলিগুড়ি #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ শনিবার সকালে শিলিগুড়ি জংশন  থেকে উদ্ধার তিরিশটি ময়না, আটক ২।গোপন সুত্রে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ময়না পাচার করার অভিযোগে ওই দুজনকে আটক করে।তাদের কাছ থেকে বেশ কিছু বাংলাদেশী টাকাও  উদ্ধার করা হয়।

{link} 

জানা যায়, অভিযুক্ত যুবক দুটি কোচবিহারের বাসিন্দা।গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন এলাকার একটি চায়ের দোকান থেকে তিরিশটি ময়না সহ ওই দুই যুবককে আটক করে বন দপ্তরের কর্মীরা। তাদের জেরা করে জানা গেছে, তারা ফুলবাড়ি বর্ডার দিয়ে ওই ময়নাগুলিকে পাচার করবার পরিকল্পনা করছিলেন। আটক দুজন জানিয়েছেন, তারা এর আগেও ফুলবাড়ি বর্ডার দিয়ে টিয়া এবং অন্যান্য পাখি পাচার করেছেন। তবে তারা এও জানিয়েছেন যে, পাখি ছাড়া অন্য কিছু তারা কখনও পাচার করেননি।

{link}

অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।তাদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি আটক ময়নাগুলিকে উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার করা ময়নাগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং ওই দুই যুবককে আগামী সোমবার আদালতে তোলা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ আপডেট: