Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাতের অন্ধকারে জামাই কে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

Loading... রাজ্য
রাতের অন্ধকারে জামাই কে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে
#News #Stabbing the son in law with A sharp weapon #Canning Sub-Divisional Hospital #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

 নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ রাতের অন্ধকারে জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো  শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং এর বয়ারসিং এলাকায়। গুরুতর জখম অবস্থায় আপাতত ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

{link}

 স্থানীয় সূত্রের খবর, প্রায় ২০ বছর আগে জীবনতলা থানার তাম্বুলদহ গ্রামের বাসিন্দা রোহিত লস্কর বিয়ে করেন ক্যানিং থানার অন্তর্গত তালদি বয়ারসিং এলাকার বাসিন্দা মাজেদা বিবিকে। বিয়ের পর থেকেই রোহিত শ্বশুর বাড়িতেই থাকতেন। তার অভিযোগ, রবিবার গভীর রাতে আচমকা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে শ্বশুর বাড়ির লোকজন। মারধর করার পাশাপাশি ধারালো দা দিয়ে কোপায় স্ত্রী সহ তার বাবা মা। এর আগেও বেশ কয়েকবার তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ। 

{link}

অন্যদিকে ঘটনায় অভিযুক্ত রোহিতের স্ত্রী মাজেদা বিবি ও তার বাবা মাও গুরুতর ভাবে জখম হয়েছেন। ক্যানিং থানার পুলিশ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজন কে আটক করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে আসল ঘটনা কি? তার সত্যতা যাচাই করছে পুলিশ।

   
 

সর্বশেষ আপডেট: