Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দূষণমুক্ত পৃথিবী উপহার দিন ভবিষ্যৎ প্রজন্মকে, বার্তা বাকসাড়া সৃষ্টি ক্লাবের

Loading... রাজ্য
দূষণমুক্ত পৃথিবী উপহার দিন ভবিষ্যৎ প্রজন্মকে, বার্তা বাকসাড়া সৃষ্টি ক্লাবের
#News #State government #Use of plastics #Baksara srishti club #Howrah #West Bengal #Iindia #বাকসাড়া #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ১লা জুলাই থেকে গোটা রাজ্য জুড়ে প্লাস্টিক ব্যাবহারের ওপর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় জেলায় তার জন্য প্রচারকার্য শুরু হয়ে গিয়েছে। বাদ যায়নি হাওড়া জেলাও। রবিবার প্লাস্টিক বর্জনের প্রতিবাদে বাকসাড়া সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে একটি মিছিল করা হয়।

{link}

মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ১৮ মার্চ ২০১৬ তে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট "ল"আইনটি বলবৎ করেন। যে আইনে বলা হয়েছে ৭০মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই মত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেন যে আগামী ১ জুলাই থেকে ৭০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ এবং অন্যান্য প্লাস্টিক জাতীয় দ্রব্য বাতিল হিসাবে গণ্য হয়েছে।

{link}

রবিবার বাকসাড়া সৃষ্টি ক্লাবের তরফ থেকে জানানো হয়, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তাদের অনুরোধ দয়া করে কেউ যেন পাতলা নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার না করেন। বাজারে যখন যাবেন নিজের ব্যাগ সঙ্গে রাখবেন। কোন দোকানদার যদি পাতলা ব্যাগ দেয় সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান ও প্রতিবাদ করুন। এই পরিবেশ সকলের। পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক ব্যাগ আর নয়।


 

সর্বশেষ আপডেট: