Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অপরাধীকে পাকড়াও করতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশ গাড়ি, আহত ৫

Loading... রাজ্য
অপরাধীকে পাকড়াও করতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশ গাড়ি, আহত ৫
#News #Street accident #National Highway #Fatehpur #Berhampore #Murshidabad #West Bengal #India #মুর্শিদাবাদ #বহরমপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ অপরাধীকে ধাওয়া করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লো পুলিশ গাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ফতেপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় গুরুতর ভাবে আহত হন গাড়িতে থাকা ৫ জন পুলিশ কর্মী। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

{link} 

পুলিশ সূত্রে জানা যায়, ফিটনেস ফেল একটি গাড়িকে ধাওয়া করতে গিয়ে পুলিশের গাড়িটি ব্রেক ফেল করে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে প্রচন্ড গতিতে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা ৫ জন পুলিশ কর্মী গুরুতর ভাবে জখম হন। এরপর ঘটনাস্থল থেকে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আপাতত সেখানেই আহত পুলিশ কর্মীরা চিকিৎসাধীন।

{link}

জানা যায়, আহতদের মধ্যে গাড়ির চালক সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। ঘটনায় আহতরা প্রত্যেকে বহরমপুর থানার পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ কর্মীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করে দেন।

 
 

সর্বশেষ আপডেট: