Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রতিবেশী যুবক উত্ত্যক্ত করায় আত্মঘাতী নাবালিকা

Loading... রাজ্য
প্রতিবেশী যুবক উত্ত্যক্ত করায় আত্মঘাতী নাবালিকা
#News #Suicide a teenage girl for teasing her neighbor youths #Jibantala Police Station #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ প্রায়শই প্রতিবেশী যুবকরা এসে উত্ত্যক্ত করতো নাবালিকা মেয়েকে। আর সেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ওই নাবালিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জিবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায়। মৃত ওই নাবালিকার নাম সুস্মিতা হালদার।

{link}

পরিবার সূত্রের খবর, সুস্মিতা এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরীক্ষার পর তার পরিবারের লোকজন তাকে একটি কম্পিউটার সেন্টারে ভর্তি করেন। এরপরেই ওই নাবালিকার সাথে প্রতিবেশী এক যুবকের বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। আর তা নিয়ে প্রায়শই প্রতিবেশী এক যুবক সবুজ ব্যাপারী এবং তার সঙ্গী সাথীরা রাস্তায় সুস্মিতাকেকে হুমকি দিত এমনটাই অভিযোগ তার পরিবারের। এছাড়াও ওই নাবালিকার সঙ্গে থাকা প্রতিবেশী যুবককেও হুমকি দিত বলে অভিযোগ। নাবালিকার পরিবারের আরও অভিযোগ,বিক্রম নামে এক যুবক সুস্মিতার মুখে অ্যাসিড ছোঁড়ারও হুমকি দেয়। এরপর সে ভয় পেয়ে পুরো বিষয়টি তার পরিবারকে জানায়। নাবালিকার পরিবার চেয়েছিল ওই যুবকদের সাথে কথা বলে পুরো বিষয়টি মীমাংসা করে নেবে। সুস্মিতার জেঠিমা জানান, সোমবার সন্ধ্যেবেলায় সবুজ ব্যাপারী ও তার পরিবারের লোকজন সহ বেশ কিছু যুবক তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। এই বিষয় নিয়ে একপ্রস্থ গন্ডগোলও বাধে।

{link}

নাবালিকার পরিবারের অভিযোগ, প্রায়শই প্রতিবেশী যুবকদের কটুক্তি সহ্য করতে না পেরে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। এই ঘটনার পরেই, মৃতার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


 

সর্বশেষ আপডেট: