নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক অবিবাহিত যুবক। পাশেই পড়ে রয়েছে তার লেখা সুইসাইড নোট। ঘটনাটি নদীয়ার শান্তিপুর আট নম্বর ওয়ার্ডের ওস্তাগার লেন বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকার। মৃত ওই যুবকের নাম আসিফ ইকবাল(২৮)।
{link}
স্থানীয় সূত্রের খবর,বছর আঠাশ এর ওই যুবক বাবা-মার একমাত্র সন্তান। বাবা-মা এবং ওই যুবক কে নিয়ে পরিবারে মাত্র তিনজন সদস্য। বেশ কিছু বছর ধরে তিনি শান্তিপুরের একটি রাইস মিলে সিকিউরিটির কাজ করতেন। পাড়ায় এবং বন্ধুমহলেও সে ধীর স্থির এবং ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়া ছেলে হিসেবেই পরিচিত এমনটাই জানায় তার পরিবার। এদিন বাবা ইনামুল হক জানান, গতকাল রাত বারোটা বারোটা নাগাদ আসিফ বাবা-মার সাথে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে তার মা ডেকে সাড়া না পাওয়ায়, বাবা এবং প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে লক্ষ্য করেন আসিফের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। এরপর সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
{link}
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আসিফের দুটি মোবাইল এবং একটি সুইসাইড নোটের ডায়েরি পুলিশের হাতে তুলে দেয় পরিবার। তবে আত্মহত্যার সঠিক কারণ কি সে ব্যাপারে কিছুই জানেন না তার বাবা মা। পুলিশের অনুমান, মোবাইল এবং কল রেকর্ডিং সার্চ করলে হয়ত এই আত্মঘাতীর কারণ জানা যাবে। যদিও সুইসাইড নোটে ঠিক কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে প্রশাসনের কাছ থেকে এখনো জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
