Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে আত্মঘাতী নদীয়ার নাবালিকা

Loading... রাজ্য
প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে আত্মঘাতী নদীয়ার নাবালিকা
#News #Suicide #Death A teenage girl #Sabuj Palli #Shantipur #Fulia #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে মানসিক অবসাদ। মেনে নিতে না পেরে নিজের হাতে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ফুলিয়ার সবুজ পল্লী এলাকায়। জানা যায় মৃত স্কুল ছাত্রীর নাম বর্ষা দেব(১৪)। শান্তিপুর ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনের স্কুল ছাত্রী। 

{link}

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে থেকেই সে ঘরের ভেতরেই দরজা বন্ধ করে বসে ছিল। বাড়ির লোক বারংবার ডাকাডাকি করলেও সারা শব্দ মেলেনি তার। এরপরেই ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখেন ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা দেখেন ঘরের ভেতরেই তার হাতে লেখা একটি চিঠি রয়েছে। চিঠি পড়েই ওই ছাত্রীর পরিবারের কাছে তার আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হয়। প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিল সে। আর তার জেরেই এই আত্মঘাতী। পরিবারের কাছ থেকে জানা যায়, তাদের পাশের গ্রামের একটি ছেলের সাথে ওই নাবালিকার বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবারকে সে একথা আগে জানিয়েছিল। তবে এ বিষয়ে তার বাড়ির লোকজন কেউই বিশেষ গুরুত্ব দেয়নি।

{link}

পরবর্তীতে এমন কি ঘটনা ঘটলো যার জেরে ওই ছাত্রীকে আত্মঘাতী হতে হলো এখন এই নিয়ে প্রশ্ন তুলছে মৃত স্কুল ছাত্রীর পরিবার। তবে এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ না করলেও পুলিশকে মৌখিকভাবে জানায় মৃতার পরিবার। যদিও স্কুল ছাত্রীর আত্মঘাতীর ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এ ছাড়াও স্কুল ছাত্রীর হাতে লেখা সুইসাইড নোট পুলিশের হাতে তুলে দেয় মৃত স্কুল ছাত্রীর পরিবার। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। নাবালিকার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


 

সর্বশেষ আপডেট: