Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বহুমূল্যের বাইক কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী নদীয়ার যুবক

Loading... রাজ্য
বহুমূল্যের বাইক কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী নদীয়ার যুবক
#News #Suicide #Tragic incident #Harinadi area #Shantipur block #Nadia #West Bengal #India #শান্তিপুর #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ বাবার কাছে ছেলে আবদার করেছিল একটি বাইক কিনে দেওয়ার জন্য। কিন্তু দিনমজুর বাবা তা কিনে দিতে না পারায় অভিমান করে আত্মঘাতীর পথ বেছে নিল ছেলে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের হরিনদী এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম সাগর মন্ডল। বয়স আনুমানিক ২১ বছর। এই ঘটনায় শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়।

{link}

যুবকের বাবা আনার মন্ডলের কাছ থেকে জানা যায়, তার একমাত্র ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। গত সোমবার সে বাড়িতে ফিরে আসে। এরপরেই সে বাবার কাছে বহু মূল্যের একটি বাইক কিনে দেওয়ার জন্য আবদার করে। বাবা দিনমজুরের কাজ করেন। তাই ছেলের আবদার রাখতে পারেননি। এরপরেই অভিমান হয় ছেলের। তারপর থেকে বাবার সাথে কথা বলাও বন্ধ করে দেয় সে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎই ঘরের দরজা খুলতেই তিনি ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তড়িঘড়ি তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

{link}

স্বভাবতই একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশাহীন হয়ে পড়েন বাবা। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বাবা আনার মন্ডল জানান, তিন মেয়ের পরে তার একটি মাত্র পুত্রসন্তান। এইভাবে অভিমান করে চলে যাবে কখনোই ধারণা করতে পারেননি তিনি। শনিবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিমান করে যুবকের আত্মঘাতীর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।


 

সর্বশেষ আপডেট: