Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সন্দেহের বশে শ্বাসরোধ করে খুন স্ত্রীকে, গ্রেফতার স্বামী

Loading... রাজ্য
সন্দেহের বশে শ্বাসরোধ করে খুন স্ত্রীকে, গ্রেফতার স্বামী
#News #Durgapur #West Burdwan #West Bengal #India

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এই সন্দেহের বশে নিজের স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে খুন করলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সি.এম.ই.আর.আই বাস স্ট্যান্ড এলাকার বস্তিতে। যদিও পুলিশের কাছে স্ত্রীকে খুন করার কথা অভিযুক্ত স্বামী স্বীকার করেছেন।

{link}

স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। কারণ, স্ত্রী মেয়েদের স্কুলে ছেড়ে অন্য ছেলের সাথে অবৈধ ভাবে দেখা করতে যান এমনটাই অভিযোগ তাঁর স্বামীর। এই বিষয় নিয়ে পুলিশের কাছে মীমাংসাও হয়। কিন্তু তাসত্বেও সমস্যার সমাধান হয়নি। সোমবার সকালে তাঁর স্ত্রীকে দুই মেয়েকে নিয়ে স্কুলে যেতে মানা করেন অভিযুক্ত ওই ব্যাক্তি। কিন্তু তাঁর স্ত্রী রাজি হয়নি। যার ফলে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর রাগের মাথায় তিনি দরজা বন্ধ করে তার স্ত্রীর গলায় ওর্না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। তাদের দুই মেয়ে ঘরের বাইরে থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারেনি। এরপর ওই দুই মেয়ের চেঁচামেচিতে বাড়ির বাইরে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। কিন্তু ততক্ষণে তিনি তাঁর স্ত্রীকে খুন করে ফেলেছেন।

{link}

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তাঁর অপরাধ পুলিশের কাছে স্বীকার করেছেন। অভিযুক্ত ব্যাক্তির দুই মেয়ে চায় তার মাকে খুন করার অভিযোগে তার বাবার চরম শাস্তি হোক।

সর্বশেষ আপডেট: