Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাঁসখালি কান্ডে নতুন অভিযুক্ত সমরেন্দ্র গোয়ালীকে আটক করল সিবিআই

Loading... রাজ্য
হাঁসখালি কান্ডে নতুন অভিযুক্ত সমরেন্দ্র গোয়ালীকে আটক করল সিবিআই
#News #Teenage girl gang rape and death #New accused Sohail Gowali's father Samarendra Gowali #CBI #Hanskhali #Nadia #West Bengal #India #হাঁসখালি #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে এবার অভিযুক্ত সোহেল গোয়ালীর বাবা সমরেন্দ্র গোয়ালী কে আটক করল সিবিআই। মঙ্গলবার সমরেন্দ্র গোয়ালী কে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাকে সিবিআই আধিকারিকদের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

{link}

সূত্রের খবর প্রমাণ লোপাট তদন্তে অসহযোগিতা সহ একাধিক কারণে সিবিআই তাকে আটক করে। তবে কেন্দ্রীয় তদন্ত আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে আদালতে পাঠাতে পারে বলেও জানা যাচ্ছে। সিবিআই কর্তাদের অনুমান,হাঁসখালি নাবালিকার গণধর্ষণকান্ডের সঙ্গে জড়িত একাধিক প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন তিনি। এছাড়াও তদন্তে অসহযোগিতা সহ একাধিক মামলা রুজু করা হতে পারে বলেও সিবিআই সূত্রের খবর। গত ৪ঠা এপ্রিল রাতে হাঁসখালি গণধর্ষণকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই রাত থেকেই বেপাত্তা ছিল মূল অভিযুক্ত সোহেল গোয়ালীর বাবা সমরেন্দ্র গোয়ালী।

{link} 

ঘটনাটির তদন্তে নেমে সিবিআই এর প্রতিনিধি দল তার মেয়ের বাড়ি থেকে তাকে আটক করে কৃষ্ণনগর সিবিআই অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে আজই তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হতে পারে।


 

সর্বশেষ আপডেট: