Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাঁকুড়ায় বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

Loading... রাজ্য
বাঁকুড়ায় বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২
#News #Road accident #Private bus #Jangal Mahal #Bankura #West Bengal #India #পথ দুর্ঘটনা #বাঁকুড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বেসরকারি একটি যাত্রীবাহি বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তার মধ্যেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জঙ্গল মহলের কাছে। সোমবার সকালে এই ভয়াবহ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

{link} 

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ন'টা নাগাদ একটি বেসরকারি বাস রাইপুরের দিক থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় অমৃতপালের কাছে উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটির পরেই তৎক্ষনাত ঐ বাসটিতে আগুন লেগে যায়। এরপরেই আশাপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুতে আসেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে ওই দুই মোটর বাইক আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রাই দ্রুততার সঙ্গে তাদের রাইপুর ব্লক হাসপাতালে ভর্তি করেন।

{link}

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাইপুর ও বারিকুল থানার পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিনও। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের পক্ষ থেকে 'আহত' দুই মোটর বাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের অনুমান নিয়ন্ত্রণ হারানোর ফলেই ঘটে এই ভয়াবহ দুর্ঘতনা। আপাতত ঘটনার তদন্তে পুলিশ।


 

সর্বশেষ আপডেট: