Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মুর্শিদাবাদে ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ

Loading... রাজ্য
মুর্শিদাবাদে ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ
#News #The bodies of a married couple were recovered from a rented house #Ramna #Domkal #Murshidabad #West Bengal #India #মুর্শিদাবাদ #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ ভাড়া বাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবার নগর পুরোনো বিডিও মোড় সংলগ্ন এলাকায়। মৃতদের নাম সুনিল কুন্ডু (৫৫) এবং আন্না হালদার (৪২)। ঘটনার খবর পুলিশের কানে পৌঁছাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, সুনিল কুন্ডুর বাড়ি ডোমকলের অম্বরপুর এলাকায়। পেশায় তিনি ডোমকল ব্লকের খাদ্য দপ্তরের অস্থায়ী কর্মী। পাশাপাশি তার স্ত্রী আন্না হালদার অঙ্গনওয়াড়ি কর্মী। তার বাড়ি ডোমকলের মধুরকুলে। বিগত দেড় বছর আগে আন্না হালদারের স্বামী মারা যাবার পরেই সুনিল কুন্ডুর সাথে রেজিষ্ট্রি বিবাহ হয়। তারপর থেকেই তারা ডোমকলের পুরোনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। জানা যায়, সুনিল কুন্ডুর প্রথম পক্ষের দুই ছেলে ও এক মেয়ে আছে। তাদের সাথে যোগাযোগ কমেছে দ্বিতীয় বিবাহের পরেই। যদিও দ্বিতীয় বিয়ের পরে ভাড়া বাড়িতে থেকেও মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকতো বলে জানা যায়। এ বিষয়ে আন্না হালদারের মা জানান, মঙ্গলবার সকাল থেকে তার মেয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। তারপরেই মনে সন্দেহের দানা বাঁধে। এরপর তিনি ঐ ভাড়া বাড়িতে খোঁজ করতে এসে দেখেন বাড়ির কলাপসিবল গেটের ভিতর দিক থেকে তালা লাগানো।

{link}

তারপরেই তিনি খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির পিছনের গেট এবং সামনের কলাপসিবল গেট ভেঙে বাড়িতে প্রবেশ করতেই আন্না হালদারের মৃতদেহ দেখতে পায়। পাশের ঘর থেকে উদ্ধার হয় সুনিল কুন্ডুর মৃতদেহ। পুলিশ সূত্রে জানা যায়, আন্না হালদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার বিছানা থেকেই উদ্ধার হয় কিটনাশকের বোতল। পুলিশের অনুমান, স্ত্রী আন্না হালদারকে খুন করে সুনিল কুন্ডু নিজেই আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আপাতত রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: