Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

চন্দ্রকোনা রোড থেকে উদ্ধার দশ বছরের শিশুর মৃতদেহ

Loading... রাজ্য
চন্দ্রকোনা রোড থেকে উদ্ধার দশ বছরের শিশুর মৃতদেহ
#News #The body of a child was recovered from Sarbera area #Chandrakona road #West Medinipur #West Bengal #India #পশ্চিম মেদিনীপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সারবেরা  এলাকা থেকে উদ্ধার এক শিশুর মৃতদেহ। মৃত শিশুটির নাম গুঞ্জন সিং , বয়স ১০। শনিবার সকালে  ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে  পৌঁছায় চন্দ্রকোনা রোড  বিট হাউসের পুলিশ আধিকারিকরা।  তারা শিশুটির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

{link} 

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যাবেলা খেলতে গিয়েছিল দশ বছর বয়সী  গুঞ্জন। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বেরায় তার বাড়ির লোক। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোরবেলা তার বাড়ি থেকে একটু এগিয়ে গুঞ্জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গুঞ্জনের পরিবারের দাবী, যে বা যারা গুঞ্জনকে হত্যা করেছে তাদের কঠোর স্বাস্তি হোক।

{link}

যদিও শিশুটি আদপে বাস্তবিকভাবেই খুন হয়েছে কিনা কিংবা তার মৃত্যুর পেছনে আসল কারণ কি তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ আপডেট: