Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

৮০ বছরের বৃদ্ধার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য নদীয়ায়

Loading... রাজ্য
৮০ বছরের বৃদ্ধার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য নদীয়ায়
#News #The body of a old woman was found hanging in the garden #Shantinagar #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ


নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ৮০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদীয়ার কল্যাণী থানার সগুনা শান্তিনগর এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম পদ্মা মল্লিক।

{link} 

পরিবার সূত্রে জানা যায়,বেশ কয়েকমাস ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। প্রায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন। ওই বৃদ্ধার ছেলে রঞ্জন মল্লিক জানান, দেড় মাস আগে থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলন। প্রায়ই ওই বৃদ্ধাকে বাড়িতে আটকে রাখা হত। শুক্রবার সকালে বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

{link}

এরপরেই পরিবারের সদস্যরা খবর দেয় কল্যানী থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভোগার কারণেই তিনি আত্মঘাতীর পথ বেছে নেন। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: