সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ সাতসকালেই ঘরের মধ্যে থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার নারায়নপুর গ্রামে। মৃতের নাম শাবানা বিবি(২৪)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ।ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
{link}
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, স্বামী সাদ্দামের সাথে শাবানা নারায়নপুর গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। শাবানা ছিলেন সাদ্দামের দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।জানা যায় ভাড়াবাড়ি থেকেই উদ্ধার হয় শাবানার মৃতদেহ।এরপর স্থানীয় বাসিন্দারা কাকদ্বীপ থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। এরপর তারা গৃহবধূটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।শাবানার ছেলে সোহান জানিয়েছে রাত্রে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল। তার বাবা তার মাকে প্রচুর মারধরও করেছিল বলে অভিযোগ।পাশাপাশী প্রতিবেশীদের অভিযোগ এটা আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে।তার স্বামী সাদ্দামই তাকে খুন করেছে।
{link}
শাবানার মৃত্যুর জন্য সাদ্দামের কঠোর শাস্তি এমনটাই দাবী করছেন তারা।ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এটা আদৌ আত্মহত্যা নাকি খুন, এখনও তার যথাযথ কারণ খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে কাকদ্বীপ থানার পুলিশ।
