Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নর্দমা থেকে উদ্ধার সদ্যজাত শিশু,তীব্র চাঞ্চল্য নদীয়ায়

Loading... রাজ্য
নর্দমা থেকে উদ্ধার সদ্যজাত শিশু,তীব্র চাঞ্চল্য নদীয়ায়
#News #The body of A child was recovered from the sewer #Police Station of Nabadwip #Nadia #West Bengal #India #শিশুমৃত্যু #নদীয়া #সংবাদ


নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ কথায় আছে শিশু নাকি ঈশ্বরের দান,আর সেই শিশু কেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল নর্দমায়। মহাপ্রভুর জন্মস্থানে একরত্তি একটি শিশুর মৃতদেহ উদ্ধার হল নর্দমা থেকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে। সদ্যজাত শিশু উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল এলাকায়।

{link}

সূত্রের খবর,সোমবার সকালে নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া রোড এলাকায় একটি নর্দমার মধ্যে শিশুটিকে দেখতে পায় স্থানীয় কিছু বাসিন্দারা।এরপর তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার আচার্য সহ নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা। পুলিশ শিশুটিকে নর্দমা থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত মৃত শিশুর দেহটি নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই বিষয়ে নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন কুমার আচার্য বলেন,এটি একটি পাশবিক,অমানবিক এবং অবশ্যই নিন্দনীয় কাজ। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের জানো দ্রুত শাস্তি হয়।

{link} 

এর আগেও শিশুমৃত্যুর ঘটনা বহুবার বহু জায়গায় দেখা গিয়েছে। নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করতে ভ্রূণহত্যা বা সদ্যজাত শিশুমৃত্যুর মত পৈশাচিক কর্মের নির্দশনও মিলেছে বহুবার। তবে আশা করা যায় যারা এই অমানবিক কাজের সঙ্গে যুক্ত প্রশাসন তাদের উপযুক্ত শাস্তি দেবে।

   
 

সর্বশেষ আপডেট: