Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শান্তিনিকেতনে এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Loading... রাজ্য
শান্তিনিকেতনে এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
#News #The hanging body of a college student was recovered #Rathindra Palli #Shantiniketan #Birbhum #West Bengal #India #শান্তিনিকেতন #বীরভূম #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতনের রথীন্দ্র পল্লীতে উদ্ধার এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মৃত ছাত্রের নাম সুমন দে। পুলিশ সূত্রের খবর, সুমন হুগলি জেলার কামারপুকুর এলাকার বাসিন্দা।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্র বীরভূমের সিকম ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি কলেজে কৃষিবিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। শান্তিনিকেতনের রথীন্দ্র পল্লীতে তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন। বুধবার সন্ধ্যায় তার কলেজের সহপাঠীরা প্রথম ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়। এরপরেই তারা শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহটিকে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

{link}

সহপাঠীদের কাছ থেকে জানা যায়, ওই ছাত্রের ঝুলন্ত দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। পুলিশের অনুমান, যুবকের প্রেমিকা বুধবার আত্মঘাতী হওয়ার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: