Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

স্ত্রীকে কুড়ুলের কোপ মেরে আত্মহত্যা করলেন স্বামী, চাঞ্চল্য বাঁকুড়া

Loading... রাজ্য
স্ত্রীকে কুড়ুলের কোপ মেরে আত্মহত্যা করলেন স্বামী, চাঞ্চল্য বাঁকুড়া
#News #Murder #Crime #Bankura #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ স্ত্রীকে কুড়ুলের কোপ মেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হলেন স্বামী।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রের রামেশ্বরকুঁড় গ্রামে।মৃতদের নাম অসিত বাগদী (৩৩) ও রেনুকা বাগদী (২৫)।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য  ছড়িয়েছে। 

{link}

স্থানীয় সূত্রের খবর,  মঙ্গলবার গভীর রাতে রেনুকাদের বাড়ি থেকে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখেন রেনুকার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এরপর প্রতিবেশীরা থানায় খবর দেন।খবর পেয়ে বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন খানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় এক বিশাল পুলিশবাহিনী। শুরু হয় ঘটনার তদন্ত। এর কিছুক্ষণ পরে রেনুকাদের বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর পাড়ে একটি গাছে অসিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতি হয়েছেন অসিত।

{link}

ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনের আসল কারণ কি, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রের খবর ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।   

সর্বশেষ আপডেট: