নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ খালের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় যুবকের নলি কাটা দেহ। ঘটানাটি হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বকুলতলা চাঁদমারি রোডের হাঁসখালিপোল এলাকার। সোমবার সকালে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
{link}
পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই যুবককে খুন করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাতটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা খালের ধারে ওই মৃতদেহ দেখতে পান। মৃতদেহটি উপুড় অবস্থায় পড়েছিল। অনুমান দু'তিনদিন আগেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যার কারণে দেহে পচন ধরেছিল। যুবকের পরনে ছিল নীল রঙের জিন্সের প্যান্ট, সবুজ জামা। এছাড়াও ওই যুবকের হাত পা ভাঙা ছিল বলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
{link}
মৃতদেহটি দেখেই থানায় খবর দেয় এলাকার বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের কর্মীরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনাটির তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
