Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বন্ধ পেনশন, সংবাদ মাধ্যমের সহায়তায় তা চালু হল দেড় বছর পর

Loading... রাজ্য
বন্ধ পেনশন, সংবাদ মাধ্যমের সহায়তায় তা চালু হল দেড় বছর পর
#News #Taherpur #Mugrail Primary School #Nadia #West Bengal #India #তাহেরপুর #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: স্বামীর মৃত্যুর পর দেড় বছর কেটে গেলেও মেলেনি কোন পেনশন। বারংবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েও কোন সুরাহা হয়নি। শেষমেশ সংবাদ মাধ্যমের সহায়তায় মিলল দেড় বছর ধরে আটকে থাকা পেনশন। ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুরে। এতদিন ধরে আটকে থাকা পেনশন চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস তার পরিবারের লোকজন।

{link}

জানা যায়, তাহেরপুর ‘এ’ ব্লকের বাসিন্দা জীবন চক্রবর্তী তাহেরপুর মুগরায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কর্মরত অবস্থায় শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যুর পর দেড় বছর কেটে গেলেও চালু হয়নি পেনশন। তাঁর স্ত্রী বলেন, স্বামী কর্মরত অবস্থায় শারীরিক সমস্যা থাকায় তাঁর চিকিৎসার জন্য প্রচুর টাকার ধার দেনা করতে হয়েছিল তাঁদের। জীবন বাবুর মৃত্যুর দেড় বছর কেটে গেলেও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে কাগজপত্র জমা দিলেও চালু হয়নি পেনশন। তাহেরপুর ‘এ’ ব্লকের বাসিন্দা জীবন বাবুর ছেলে ও স্ত্রী নিয়ে ছিল সংসার। জীবন বাবুর মৃত্যুর পরে স্ত্রী ও ছেলের পেনশন চালু না হওয়ায় আর্থিক সমস্যায় ভুগছিলেন মৃত শিক্ষকের পরিবার। এমনকি তারা বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছিলেন।

{link}

অবশেষে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী অরূপ সরকার। এর পরই প্রতিবেশী অরূপ সরকারের সহায়তায় ওই পরিবার যোগাযোগ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে এবং ওই পরিবারের খবর তুলে ধরে সংবাদ মাধ্যমে। এই খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং অবশেষে চালু হয় দেড় বছর ধরে আটকে থাকা পেনশন । পেনশন চালু হওয়ায় খুশি ওই পরিবার। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান জীবন বাবুর পরিবার ও প্রতিবেশীরা।


 

সর্বশেষ আপডেট: