নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে। বর্তমানে জখম অবস্থায় অন্যত্র আশ্রয়কারী ওই বৃদ্ধা। বৃদ্ধাটির নাম মিনতি প্রামানিক, বয়স ৬৫।ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বোয়ালিয়া নারায়ণপুর এলাকায়।ঘটনাটি ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল নটা নাগাদ তার পরিবারের বেশ কিছু সদস্য তাকে বেধড়ক মারধর করেন। লাঠি দিয়ে বেধড়ক মারধর করার কারণে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এরপর স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে শান্তিপুর থানার দ্বারস্থ হন ওই বৃদ্ধা। অভিযুক্ত পরিবারের বেশ কিছু সদস্যের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও ওই বৃদ্ধার দাবি, তার জমি দখল করে রেখেছেন তার পরিবার। তাকে তার নিজের বাড়িতেই ঢুকতে দেননি তারা।অভিযোগ, বাড়িতে ঢুকতে গেলে তাকে বেধরক মারধর করে তাড়িয়ে দেন তার পরিবারের সদস্যরা। বৃদ্ধা জানান, এখন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাকে।
{link}
ইতিমধ্যেই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে তারা।বৃদ্ধার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।ওই বৃদ্ধাকে তার নিজের বাড়িতে দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যাবস্থা করছে পুলিশ।
