নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ঘরের ভেতর থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। মৃতার নাম প্রতিকা বসু, বয়স আনুমানিক ৩৩ বছর। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
{link}
স্থানীয় সূত্রের খবর, ওই মহিলাকে ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। এরপর তাকে তড়িঘড়ি নিয়ে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তারা এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রতিকার আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।স্থানীয়রা জানান, প্রতিকা তার সন্তানদের নিয়ে মায়ের বাড়িতে থাকতেন। পরিবারে মা ছাড়া আর কেউ ছিল না তার।
{link}
ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কেন তিনি আত্মঘাতী হলেন, তা এখনও জানা যায়নি।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
