নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মাত্র ১০০ টাকা দিতে দেরি হওয়ায় গভীর রাতে বাড়ির মধ্যে দুষ্কৃতীদের তাণ্ডব। ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও বাড়ি ভাঙচুর করেছে বলেও জানা যায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের কলেজ মোড় এনএস রোড এলাকায়।
{link}
স্থানীয় সূত্রের খবর, গতকাল গভীর রাতে ওই এলাকার বাসিন্দা মমতা চক্রবর্তীর বাড়িতে হঠাৎই চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, ঘরের ভেতরে ঢুকে বাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এরপর মমতা চক্রবতী বাঁধা দিলে তাকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তার ছেলে বাঁধা দিতে গেলে তাকেও লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরপর চেঁচামেচি করতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুস্কৃতির দল। গুরুতর জখম অবস্থায় আহত ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। আহত মমতা চক্রবর্তীর ছেলে তন্ময় চক্রবর্তীর অভিযোগ, গত কয়েকদিন আগে পাশের পাড়ার একটি ছেলেকে দিয়ে তার নিজের চায়ের দোকানে মিস্ত্রির কাজ করিয়ে ছিলেন। সব টাকা দিয়ে দেওয়ার পরেও মাত্র ১০০ টাকা দিতে বাকি ছিল।
{link}
মাত্র ১০০ টাকার জন্যই গত কয়েকদিন ধরেই তার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে পাশের পাড়ার ওই যুবক। গতকাল রাতে সে ধারালো অস্ত্র ও দলবল নিয়ে হঠাৎ বাড়িতে হামলা চালায়। এরপরেই গোটা পরিবারকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই ঘটনায় শুক্রবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তন্ময় চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
.jpeg)
