নিজস্ব সংবাদদাতাঃ যাত্রী হয়রানী রুখতে এনজেপি-শিয়ালদহগামী প্রায় সব ট্রেনই একদিনের জন্য বাতিল করল রেল। শনিবার শুধুমাত্র দার্জিলিং মেল ছাড়া চলবে না কোন ট্রেন। রেল সূত্রের খবর, গতকাল কাটিহার এবং জামুরিয়া ষ্টেশনে ব্যাপক ভাঙচুর হয়। বিভিন্ন স্টেশনে প্রচুর ট্রেন আটকে পড়ে।
{link}
শুক্রবার এনজেপি থেকে ডাউন কাঞ্চনজংঘা এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রায় দেড় ঘন্টা দেরীতে ছাড়ে। যার ফলে যাত্রীদের প্রচুর হয়রানি হয়। শুক্রবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এনজেপি এলাকা। কেন্দ্রীয় প্রকল্প অগ্নিপথ সম্পর্কে কেন্দ্রকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এই দাবী নিয়ে রেল স্টেশনের মধ্যে থাকা কয়েকটি দোকান ভাঙচুর করে বিক্ষোভকারীরা। যাত্রীরা আতঙ্কে ওয়েটিং রুমে চলে যান। তার শনিবার সকালে বাধ্য হয়েই রেল দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শনিবার কেবলমাত্র দার্জিলিং মেল ছাড়া অন্য কোন ট্রেনকে চালানো হবে না।
{link}
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র একদিনের জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে রেলের সিদ্ধান্ত বদল হতে পারে বলে রেল সূত্রের খবর। এদিকে পর পর কলকাতাগামী সব ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে গেছেন যাত্রীরা। যাদের টিকিট কাটা হয়ে গেছে তারা ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে গেছেন । রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রবিবার এবং সোমবার রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালনো হবে।
