নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ সামান্য সম্পত্তির লোভে ভাইকে খুনের চেষ্টা দাদার। ঘটনাটি ঘটেছে বসিরহাট হাড়োয়া থানার তালবেড়িয়া গ্রামে। আহত ওই ব্যাক্তির নাম সনৎ মন্ডল(৬০)। তিনি আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত দাদা জগৎ মন্ডল পলাতক।
{link}
পরিবার সূত্রে জানা যায়, তাদের পরিবারের একটি যৌথ পুকুর রয়েছে যেটি এ বছর সনৎ বাবুর ভাগে এসেছিল। কিন্তু তার দাদা বিষয়টি অস্বীকার করেন। তা নিয়ে একটি সালিশি সভাও হয় বলে জানা যায়। কিন্তু সেখান থেকেও কোন সমাধান সূত্র বের হয়নি। এরপর বুধবার সন্ধ্যায় সনৎ বাবু বাজারে গেলে হঠাৎই পেছন থেকে তার দাদা দলবল নিয়ে পেছন থেকে হামলা তাকে করেন এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন।
{link}
এরপর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসাকরা। হাসপাতাল সূত্রে জানা যায় তার অবস্থা যথেষ্ট সংকটজনক। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা পলাতক। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
