Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বর্ধমানের জামুরিয়াতে জলে ডুবে মৃত্যু দুই বালকের

Loading... রাজ্য
বর্ধমানের জামুরিয়াতে  জলে ডুবে মৃত্যু দুই বালকের
#News #Burdwan #Accident #Death #সংবাদ #মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই বালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে। মৃত দুই বালকের নাম শুভজিৎ গড়াই , বয়স ১২ এবং রুদ্র স্বর্ণকার, বয়স ১৪। জানা যায় শুভজিৎ  জামুড়িয়ার মাজ পাড়ার বাসিন্দা এবং রুদ্র  জামুড়িয়ার নামো পাড়ার বাসিন্দা। বুধবার সকালে সাড়ে ৯ টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুই বালকের এহেন অকস্মাৎ প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাড়ে নটা নাগাদ পাঁচজন বালক আখলপুর বাঁধ এ স্নান করতে গিয়েছিল। স্থানীয়দের অনুমান সেই সময় তাদের মধ্যে দুজন বালক বাঁধের জলে তলিয়ে যায়। তাদের বাকি সঙ্গীরা বন্ধুদের খুঁজে না পেয়ে কোনোমতে জল থেকে উঠে তড়িঘড়ি বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ পরিবারের লোকজন ও স্থানিয়রা ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপরেই নদীর মধ্যে শুরু হয় তল্লাশি। বেশ খানিক্ষন চেষ্টার পর পরিবারের লোকজন ও স্থানিয়রা দুই বালককে উদ্ধার করতে সক্ষম হয়। তারা তাদের উদ্ধার করে স্থানীয় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে  নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই দুই বালককে মৃত বলে ঘোষণা করে।

{link}

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান দুরঘটনার কারনেই মৃত্যু। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে অভিযোগ উঠে আসছে স্থানীয়দের থেকে। স্থানীয় বাসিন্দাদের  অনুমান গত বছর ওই বাঁধে মাটি কাটা হয়েছিল।বাঁধ গভীর থাকার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুটি কিশোর প্রান পৃথিবী থেকে বিদায় নিল অকালেই, স্বজন হারানোর বেদনা স্থানীয় এলাকাজুড়ে। 

 

সর্বশেষ আপডেট: