নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ বীরভূমের দুবরাজপুরের সাতকেন্দুরিতে পথ দুর্ঘটনায় মৃত হল দুই ব্যাক্তির। পেশায় তাঁরা দুজনেই রাঁধুনি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃত দুই ব্যাক্তির নাম অনাথ মুখার্জী ও সনাতন প্রধান।
{link}
স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত ১১টা নাগাদ বর্ধমান জেলার খান্দরা থেকে ওই দুই রাঁধুনি বাইকে করে বীরভূমের দুবরাজপুরে আসছিলেন রান্নার কাজের জন্য। এরপর তারা হোটেলে খাবার খেয়ে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে সাতকেন্দুরির মোড়ের কাছে আসেন। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি লরি আচমকাই তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ৪৬ বছর বয়সী অনাথ মুখার্জী। এরপর রক্তাক্ত অবস্থায় আহত সনাতন প্রধানকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় কিছু বাসিন্দা। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বেশ কিছুক্ষন পরেই মৃত দুই ব্যাক্তির পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়েই তাদের পরিবারের লোকজন তড়িঘড়ি দুবরাজপুর থানায় আসেন।
{link}
এদিন অনাথ মুখার্জির মামা নিতাই চ্যাটার্জি জানান, তার ভাগ্নে ও আর একটি লোক রান্নার কাজের জন্য দুবরাজপুর যাচ্ছিলেন। পথে খাবার খাওয়ার জন্য তার সাতকেন্দুরীর মোড়ে একটি হোটেলে যায়। তারপর হোটেল থেকে বেরিয়ে মোড়ের কাছে আসতেই একটি লরি তাদের মোটর সাইকেলে ধাক্কা মারে। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার সাথে ওই লরিটি কেও খোঁজার চেষ্টা করছে পুলিশ।
.jpeg)
