Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বীরভূমের ময়ূরাক্ষী নদীতে তলিয়ে মৃত্যু দুই যুবকের

Loading... রাজ্য
বীরভূমের ময়ূরাক্ষী নদীতে তলিয়ে মৃত্যু দুই যুবকের
#News #Birbhum #West Bengal #India #মৃত্যু #বীরভূম #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু দুই যুবকের।ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার লিচুবাগানে। সোমবার ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ওই দুজনের মৃতদেহ সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সাঁইথিয়ার লিচুবাগানে  অফিসের  ৫জন বন্ধু পিকনিক করতে এসেছিলেন। ওদের মধ্যে ২ জন বন্ধু মিলে পাশে ময়ূরাক্ষী নদীতে স্নান করতে নামেন।নদীতে গর্ত থাকায় পা পিছলে তলিয়ে যায় তারা। এরপর রীতিমতো শোরগোল পরে যায় এলাকায়। স্থানীয়রাই খুঁজতে শুরু করেন ওই যুবককে।দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনা তাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর সোমবার সকালে ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের দুজনের দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, এদের একজন সিউড়ির সাজানোপল্লীর বাসিন্দা এবং  অপর জন বর্ধমান জেলার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে বালি তোলার জন্যই নদীতে গর্ত তৈরি হয়েছে। সেই কারনেই  এই দুর্ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ আপডেট: