নিজস্ব সংবাদদাতা,নদীয়া: সবে সিদ্ধি বিনায়কের বন্দনা শেষ হয়েছে। আর সেই আবহে মা উমার মর্তে আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে-বাতাসে। এমতাবস্থায় নদীয়ার এক শিল্পীর হাত ধরে মা উমা পাড়ি দিচ্ছেন দেশ ছাড়িয়ে বিদেশে। শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি।
{link}
চাকদার বাসিন্দা অনুপ গোস্বামী। বিভিন্ন দেবদেবীর মূর্তি বানান তিনি। শুধু মূর্তি নয়, নানা মুনি-ঋষির মূর্তি ও মডেলও তৈরী করেন তিনি। ১৮ বছর ধরে তিনি এই কারুকার্যের সঙ্গে যুক্ত। গত বছর তাঁর তৈরি দুর্গা প্রতিমা গেছে ফিজিতে। তার সঙ্গে সিদ্ধিদাতা গণেশ, শিব, বজরংবলী ও রামচন্দ্রের মূর্তিও গেছে বিদেশে। তবে এ বছরে মা দুর্গা যাচ্ছেন বাহারিনের পানামা সেন্টারে। তাই এখন তার প্যাকিংয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। নদীয়া থেকে দমদম এয়ারপোর্ট হয়ে চলে যাবে মূর্তি। যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের পাথরের ফাইবারের মূর্তি বিভিন্ন দেশ-বিদেশে যায় নদিয়ার চাকদা কেবিএম শচীন্দ্র মডেল ভবন থেকে।
{link}
শিল্পীর মুখ থেকেই জানা গেলো, মূর্তি মাটি দিয়ে তৈরি হয়। তারপর সেটা প্যারিস দিয়ে ছাঁচ তৈরি করা হয়। তারপর ফাইবার কাস্টিং হয়। মোটামুটি ৬-৭ জন লোক মিলে তৈরী করেন মূর্তি গুলি।শিল্পী জানিয়েছেন, প্রায় দু-মাসের বেশী সময় লেগেছে মূর্তিটা তৈরি করতে। প্রতিবছরই তাঁর তৈরী মূর্তি পাড়ি দেয় বিদেশে। তবে এ বছর মা দূর্গার মূর্তি সুদূর বাহারিনে পাড়ি দেওয়ায় বেশ খুশি তিনি সঙ্গে উৎফুল্ল। শিল্পীর এহেন প্রয়াস্কে কুর্ণিশ জানাচ্ছেন নদীয়া সহ বঙ্গবাসী।
