Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডায়মন্ড হারবারে এস আই অফিসারের অস্বাভাবিক মৃত্যু, বাড়ছে রহস্য

Loading... রাজ্য
ডায়মন্ড হারবারে এস আই অফিসারের অস্বাভাবিক মৃত্যু, বাড়ছে রহস্য
#News #Unusual death of a police officer in Diamond Harbor near police station #SI officer Sameer Das #Howrah #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #হাওড়া #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ সাত সকালে  ডায়মন্ড হারবার জেলার পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর কারণ কে ঘিরে ঘনীভূত রহস্য। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার কাছে। মৃত এস আই অফিসারের নাম সমীর দাস।

{link} 

জানা যায়, সমীর বাবু হাওড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে ডায়মন্ড হারবার সরিষা হাটে কর্মরত ছিলেন তিনি। এরপর কাজ সেরে তিনি পুলিশ কোয়ার্টারে ফিরছিলেন বলেও জানা যায়। কিন্তু মঙ্গলবার  সকালে ডায়মন্ড হারবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাটা পাম্পের কাছ থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু বাসিন্দারা। এরপর তারাই খবর দেন ডায়মন্ড হারবার থানাতে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

{link}

এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশকর্মীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। এই ঘটনায় একটি বাসকে আটক করেছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এস আই এর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।


 

সর্বশেষ আপডেট: