Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অভাব ও শারীরিক প্রতিবন্ধকতা,দুই নিয়েই সংগ্রাম পরিবারের

Loading... রাজ্য
অভাব ও শারীরিক প্রতিবন্ধকতা,দুই নিয়েই সংগ্রাম পরিবারের
#News #Uttar palit para #Ward 13 #Birnagar Municipality #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, দুই ছেলে হাঁটাচলা করতে পারেনা। অভাবের সংসারে সংসার ছেড়ে পালালো বাবা। ঘটনাটি নদীয়ার বীরনগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর পালিত পাড়া এলাকার। দুই ছেলে দীপক সরকার (২২) ও পংকজ সরকার (১৭) এরা দুজনের কেউই কথা বলতে পারে না। না পারে ,ঠিক মত চলাফেরা করতে।

{link}

 বয়স যত বাড়ছে শারীরিক প্রতিবন্ধকতাও ততটাই বাড়ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পরিবারের উদ্বেগ। কঠিন ব্যয়বহুল রোগে আক্রান্ত পরিবারের তিন সদস্য। আগে তার বাবা কালু সরকার হকারি করে সংসার চালাতেন। মা অর্চনা সরকার পরের বাড়িতে রান্নার কাজ করে সংসারের কিছুটা হাল ধরার চেষ্টা করেন। গত দু'বছর আগে হঠাৎই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তার। শারীরিক ভাবে তিনি দুর্বল হয়ে পড়ায় অন্যের বাড়ি গিয়ে কাজ করা আর সম্ভব হয়ে ওঠেনা। ফলে সংসারের অর্থনৈতিক হাল আরও খারাপ হয়ে পড়ে। এরপর সেই যে তাদের বাবা বাড়ি ছেড়েছেন আর বাড়ি আসেনি। এখন সেভাবে কাজ করার ক্ষমতাও নেই ক্যান্সারে আক্রান্ত ওই মহিলার। অভাব কে সঙ্গী করেই তাদের চলতে হচ্ছে। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারের দেওয়া এক খানি ঘর এবং সংসার চলে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকায়। একদিকে ক্যান্সারের চিকিৎসা অন্যদিকে দুই ছেলের সেবা করা। কঠিন সংগ্রামের মুখে দাঁড়িয়ে তিনজন।

{link}

এখন ওই পরিবার সরকারের মুখাপেক্ষী হয়ে তাকিয়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, ছোটবেলায় বেশ চলাফেরা করত তারা দুজনেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে তাদের শরীর। ব্যয়বহুল চিকিৎসা করা তাদের কাছে মোটেই সম্ভব হচ্ছে না। একদিকে খাওয়া অন্য দিকে চিকিৎসা কোনটাই ঠিক ঠাক হচ্ছেনা। সহায় সম্বলহীন পরিবার। এখন ওই পরিবারের একটাই অনুরোধ, যদি কোন সহৃদয় ব্যক্তি তাদের সাহায্য করেন তাহলে বাকি কটা দিন তারা একটু স্বস্তিতে কাটাতে পারবেন।


 

সর্বশেষ আপডেট: