Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাইকেল আরোহীর প্রাণ বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স

Loading... রাজ্য
সাইকেল আরোহীর প্রাণ বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স
#News #Ambulance #Lakshmi Janardanpur #Patharpratima block #South 24 pargana #West Bengal #India #পাথরপ্রতিমা #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সাইকেল আরোহীকে প্রাণে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুরে। এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্সটি কে পুকুর থেকে উদ্ধারের জন্য তৎপর হয়।

{link}

 স্থানীয় সূত্রে জানা যায়, মা বিশালক্ষী নামে ওই অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ওই এলাকার রাস্তা দিয়ে রোগী আনতে যাচ্ছিল। ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সের মুখোমুখি চলে আসে একটি সাইকেল। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এরপরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অ্যাম্বুলেন্সটিকে পুকুর থেকে সুরক্ষিতভাবে তোলা হয়।

{link}

পুকুরে বেশী জল না থাকার কারণে সেরকম বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী এবং তাঁর পরিবারের লোকজন থাকলে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে এলাকাবাসীদের দাবি। আপাতত অ্যাম্বুলেন্সের ড্রাইভার সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।


 

সর্বশেষ আপডেট: