নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গভীর রাতে বাসের নিয়ন্ত্রন হারিয়ে পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৪০জন।রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান চন্দ্রপুর এর কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ট্রাফিক পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। তারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করে।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি বেসরকারি বাসে করে ৬৭ জন যাত্রী দীঘার উদ্দেশ্যে রওনা দেন। রবিবার গভীর রাতে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার বাগনান চন্দ্রপুর এর কাছে উল্টে যায়। এরপর তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক পুলিশ।ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তয়ায় আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনায় কম বেশি ৪০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
{link}
ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ইতিমধ্যে তারা বাসটি উদ্ধার করেছে।পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি প্রচন্ড গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
