Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ছেলেকে খুনের অভিযোগে বাবা-মাকে বেধড়ক মার, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

Loading... রাজ্য
ছেলেকে খুনের অভিযোগে বাবা-মাকে বেধড়ক মার, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়
#News #A young man's hanging body was recovered from the shop #Govardhanpur #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল ,দক্ষিণ ২৪ পরগনাঃ দোকান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগে বাবা-মাকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুরে। পুলিশের পরিস্থিতিতে সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও উত্তেজনা জারি রয়েছে এলাকায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, মৃত যুবকের নাম শুভময় মাইতি (১৮)। গোবর্ধনপুর কোস্টাল থানার বাসিন্দা ওই যুবক। সোমবার সকালে শখের বাজারে একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সকালে দোকানের বাইরে দাঁড়িয়ে শুভময়ের মা কান্নাকাটি শুরু করেন। তিনি বলেন, তার ছেলেকে মেরে কেউ বা কারা দোকানের ভিতরে ঝুলিয়ে দিয়েছে। এতেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। কারণ, দোকানের শাটার সেই সময় বন্ধ ছিল। ফলে প্রশ্ন ওঠে, বন্ধ দোকানের ভিতর ছেলের দেহ রয়েছে তা জানল কী করে ওই মহিলা। এরপরেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। যুবকের মা ও বাবাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। বাব মাকে আটকে রেখে দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় গোবর্ধনপুর কোস্টাল থানার বিশাল পুলিশবাহিনী।

{link}

 পুলিশ পৌঁছাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে। আপাতত ওই এলাকায় চলছে রুট মার্চ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবকের বাবা-মাকে। গ্রামবাসীদের অনুমান, মারধরের কারণেই ওই যুবক মারা গিয়েছে এবং প্রমাণ লোপাটের জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন নিজের সন্তানকে খুন করল তার বাবা মা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


 

সর্বশেষ আপডেট: