Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী

Loading... রাজ্য
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী
#News #Murder #Death #Birbhum #West bengal #India #সংবাদ #খুন #বীরভূম

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃত স্ত্রীর নাম গঙ্গাশ্বরী মন্ডল। অভিযুক্ত স্বামীর নাম প্রদীপ মণ্ডল। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার ভদ্রপুরগ্রামে। 

{link}

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল।ছেলেকে নিয়ে গঙ্গাশ্বরী আলাদাও থাকতে শুরু করেছিলেন। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার ভোরে প্রদীপ তার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে খুন করেন।মৃতার পরিবারের সদস্যরা খবর দেন পুলিশে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লোহাপুর থানার পুলিশ।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়।ঘটনাটি ঘিরে আতঙ্কিত গোটা এলাকা।গঙ্গাশ্বরীর অকাল প্রয়ানে শোকাহত তার পরিবার সহ স্থানীয়রাও।     

{link}

ঘটনাটির তদন্ত শুরু করেছে লোহাপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তারা অভিযুক্তকে আটক করেছে।জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।মৃতার পরিবারের দাবী, অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়া হোক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: