Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ব্যারাকপুরে রেল গেট পারাপারের সময় বাসের ধাক্কায় মৃত বাইক আরহী

Loading... রাজ্য
ব্যারাকপুরে রেল গেট পারাপারের সময় বাসের ধাক্কায় মৃত বাইক আরহী
#News #Road accident #Died one person #Barrackpore 17th Railway Gate #Mohonpur panchayat #North 24 pargana #West Bengal #India #সংবাদ #পথ দুর্ঘটনা #উত্তর ২৪ পরগনা

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ বাইকে করে রেল গেট পারাপারের সময় বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ১৭নং রেল গেটের সামনে। মৃত ব্যাক্তির নাম শঙ্কর বিশ্বাস। এই ঘটনার জেরে শনিবার রাতে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যাক্তি ব্যারাকপুর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাতে তিনি মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত চাল বাজার এলাকা দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রেল গেটের সামনে বারাসাত কমলপুর রুটের বাসের সাথে তার বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। যার ফলে এলাকার মানুষ উত্তেজনায় ফেটে পড়ে। এরপরেই এলাকার মানুষরা ঘটনাস্থলে বিক্ষোভ দেখায়। দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এলাকার ক্ষিপ্ত জনগণ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। 

{link}

ব্যারাকপুর মোহনপুরের পঞ্চায়েতের মোহনপুর থানার অন্তর্গত চাল বাজার এলাকার মানুষের অভিযোগ, সরু রাস্তা দিয়ে বড় বাস চলাচলের ফলে নিত্য দিন ঘটছে দুর্ঘটনা। তারা এদিন দাবি জানায় অবিলম্বে ওই এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ করতে হবে। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। পাশাপাশি ওই বাসের ড্রাইভারকেও আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেট: