শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক :আজ স্কুল যাওয়ার পথে ডোমজুড় ভান্ডারদহে একটি ন বছরের শিশু যখন স্কুল যাচ্ছিল সেই সময় একটি ওভারলোড টোটো রিক্সা ব্যস্ত রাস্তায় পাল্টি খেয়ে যায় সেই সময় গাড়িটি স্কুল ছাত্রীর ওপরে গিয়ে পড়ে তৎক্ষণাৎ পথ চলতি মানুষ টোটোটিকে উঠিয়ে বাচ্চাটিকে টোটোর নিচ থেকে বার করে নিয়ে যায় সামনের কাছেই স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
{link}
এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং মানুষ খোভে ফেটে পড়ে তাদের বক্তব্য হাওড়া জুড়ে যে হারে অবৈধ টোটো রিক্সার বাড় বাড়ন্ত হয়েছে কার জন্য সেভাবে জনসাধারণ রাস্তায় চলাফেরা করতে পারেন না। প্রশাসনকে বারবার জানিও এর কোন সুফল পাওয়া যায়নি।
তারই ফলস্বরূপ আজকের এই ছোট শিশুর প্রাণ গেল টোটোর ধাক্কায়।
{link}
ঘটনাস্থলে ছুটে আছে ডোমজুড় থানার পুলিশ, পুলিশকে দেখে সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশের বিরুদ্ধে খোভ উপড়ে দিতে থাকেন। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসেন এবং ক্ষিপ্ত জনতা কে বোঝানোর চেষ্টা করেন আগামী দিনে তারা এই ঘটনা যেন না ঘটে তার দিকে নজর রাখবেন।
