নিজস্ব সংবাদদাতা, আসানসোল: গরু পাচার মামলায় হলোনা ভার্চুয়াল শুনানি। বুধবার সকালে সিবিআইয়ের বিশেষ আদালতে স্ব-শরীরে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল। গত ২৪ আগস্ট থেকে ১৪ দিনের জন্য আসানসোল জেলে রয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। আজ তার জামিনের আবেদন করার সম্ভাবনা রয়েছে। যদিও আদালতে শুনানি শেষে জামিন মেলেনি জেল হেফাজতেরই নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল কে। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত কে।
{link}
উল্লেখ্য বিষয়, দিন কয়েক আগে নিরাপত্তার কারণে জেল সুপার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে এদিনের শুনানি ভার্চুয়াল করার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন জেলা জজ সুনির্মল দত্তর কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেন বিচারক রাজেশ চক্রবর্তী। কিন্তু সেই আবেদন জেলা জজ-এর তরফে মঞ্জুর করা হয় নি। তাই এদিন সকাল এগারোটা নাগাদ অনুব্রত মন্ডলকে আসানসোল জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয়। জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রাস্তায় ছিলো কড়া নিরাপত্তা। সাংবাদিকেরা অনুব্রত মণ্ডল কে বারংবার প্রশ্ন করেন, তিনি কিছু বলতে চান নাকি, কিন্তু তিনি কোন বিষয়েই কোনরকম মন্তব্য করেননি। এমনকি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানার কথা শুনেও নির্বিকারই ছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতৃত্ব কেষ্ট।
