Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kamona sagar : জলে ডুব দিলেই মিলছে পয়সা

Loading... রাজ্য
Kamona sagar : জলে ডুব দিলেই মিলছে পয়সা
#News #Breaking News #Thakurnagar #Kamona sagar #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সারা বছর যে এমন হয় তা কিন্তু নয়। ঠাকুরনগর (Thakurnagar) বারুনী মেলার পূর্ণ স্নান ঘিরে লক্ষাধিক ভক্তসমাগমে কামনা সাগরে  (Kamona sagar) ডুব দেওয়ার হিড়িক লক্ষ্য করা যায়। অনেক ভক্তরাই মনস্কামনা পূরণের উদ্দেশ‍্যে এক টাকা, দু টাকা পাঁচ টাকার কয়েন কামনা সাগরে দেন।

{link}

লক্ষাধিক ভক্তের এহেন দানে কামনা সাগরে প্রচুর পরিমাণে খুচরো পয়সা জড়ো হয়। আর এলাকার কচিকাঁচা থেকে যুবকেরা মেলার খরচ তুলতে এরপর থেকেই নেমে পড়েন কাদা পাঁকের অল্প জলে ঠাকুরবাড়ির এই পুকুরে। জলে ডুব দিলেই এখন মিলছে পয়সা আর পয়সা। ভাগ্য সহায় থাকলে হাতে আসে সোনা রুপোও। এক একদিনে উঠছে খুচরো ৩০০ থেকে ৫০০ টাকাও। যদিও, সারা বছর কিন্তু এমন দিন যায় না, শুধুমাত্র এই সময়ই জলে ডুব দিলে পয়সা পাওয়া যায় বলেই জানালেন কামনা সাগরের ডুব দিয়ে পয়সা কুড়ানো যুবকেরা।

{link}

চুম্বক ব্যবহার করে, পা জলের উপরে রেখে, হাত দিয়েও খুঁজে তোলে খুচরো পয়সা। শুধু পয়সাই নয়, ভাগ্যে থাকলে হাতে মেলে স্নানের সময় হারিয়ে যাওয়া সোনা রুপোর গয়নাও বলেই জানালেন পয়সা খোঁজা যুবকেরা। তাই এখন নানাভাবে চিরুনি তল্লাশি চলছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির কামনা সাগরের জলে।

সর্বশেষ আপডেট: