Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian Railways: এবার বর্ধমান-বাঁকুড়া থেকেই সরাসরি পৌঁছানো যাবে তারকেশ্বর! জানুন কিভাবে

Loading... রাজ্য
Indian Railways: এবার বর্ধমান-বাঁকুড়া থেকেই সরাসরি পৌঁছানো যাবে তারকেশ্বর! জানুন কিভাবে
#Burdwan #Bankura #West Bengal #Indian Railways News #Railways #Tarakeshwar #Trains #সংবাদ #রেলপথ #ভারতীয় রেল #হাওড়া-বর্ধমান কর্ড লাইন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রবিবারের বাজেটে বাংলার জন্য এসেছে কিছু প্রকল্প। তারমধ্যে এবার হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে সংযুক্ত হতে চলে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের। ইতিমধ্যে এসেছে নতুন রেলপথের প্রস্তাব। এই রেলপথ চালু হলে বর্ধমান-বাঁকুড়া থেকে তারকেশ্বর আর যেতে হবে না ঘুর পথে। কারণ খুব সহজেই হাওড়া বর্ধমান রেল লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি যোগাযোগ সম্ভব হবে। বর্তমানে হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি কোনও যোগাযোগ নেই।বর্ধমান বা বাঁকুড়া থেকে হুগলির তারকেশ্বরে যেতে গেলে অনেক ঘুরপথে যাতায়াত করতে হয়।

{link}

   গত বছরই হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন যুক্ত হয়েছে বিডিআর লাইনের সঙ্গে তাতে কিছুটা সুরাহা হলেও দীর্ঘপথ সরাসরি যাওয়ার রেলপথে কোন উপায় নেই।তবে কর্ড এবং মেন লাইন জুড়ে গেলে সেই কষ্ট অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। রেলের প্রস্তাব, হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সংযোগ করা হবে। সে কারণে মেন লাইনের রসুলপুর থেকে পাল্লা রোড পর্যন্ত ৭-৮ কিলোমিটারের নতুন রেলপথ তৈরি করবে রেল। মসাগ্রামে কর্ড লাইন আর বাঁকুড়া লাইনের মধ্যে ক্রশিং করার জন্যে ‘রেল ওভার রেল ব্রিজ’ বার আরওআর তৈরি হবে। যেখানে একই স্টেশনের জন্যে উপরে ও নীচে দু’টি প্লাটফর্ম থাকবে। মশাগ্রাম-বাঁকুড়া লাইনের মাঠনসিপুর স্টেশনটি হল্ট, সেই স্টেশনকে উন্নীত করা হবে। মাঠনসিপুর থেকে হুগলির জঙ্গলপাড়া পর্যন্ত নতুন লাইন বসানো হবে। সম্প্রতি রেল বোর্ড মেমারির রসুলপুর থেকে পাল্লা রোড-মসাগ্রাম-মাঠনসিপুর হয়ে জঙ্গলপাড়া পর্যন্ত ৭৮ কিলোমিটার রেল পথের সমীক্ষার নির্দেশ দিয়েছে।

সর্বশেষ আপডেট: