নিজস্ব সংবাদদাতাঃ রবিবার মধ্যরাতে ডোমজুড়ে একটি লড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরির গ্যারেজে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারজটি। সূত্রের খবর, লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি এবং বেশ কয়েকটি বাইক ভস্মিভূত হয়েছে। ভয়াবহ আকার ধারন করার পর ওই গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউন এবং অ্যাসিডের গোডাউনে। স্থানীয় কয়েকজন এই অগ্নিকাণ্ড দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দমকল বাহিনীকে খবর দেয়। দীর্ঘক্ষনের চেষ্টার পর আগুন নেভানো সম্ভবপর হয়ে ওঠে। বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে।
{link}
সূত্রের খবর, স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেয় ডোমজুড় থানায়। পুলিশ খবর দেয় দমকলে। একে একে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা এবং এলাকার বাসিন্দারা মিলে প্রায় ঘন্টা দু'কের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লাগল তা স্পষ্ট না হলেও দমকল কর্মীদের প্রাথমিকভাবে অনুমান বন্ধ গ্যারেজে ইলেকট্রিকাল শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
{ads{
