Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হলদিয়া থেকে পানগড় যাওয়ার পথে ১৬ নং জাতীয় সড়কে চাকা ফেটে ওল্টালো ট্রলার

Loading... রাজ্য
হলদিয়া থেকে পানগড় যাওয়ার পথে ১৬ নং জাতীয় সড়কে চাকা ফেটে ওল্টালো ট্রলার
#news #Haldia #accident #NH 16 #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার সকালে হলদিয়া থেকে পানগড় যাওয়ার পথে গাড়ির চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের ওপর উল্টে যায় একটি গ্যাস ভর্তি ট্যাংকার। ১৬ নং জাতীয় সড়কের দেউলটি এলাকার ঘটনার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় অল্পবিস্তর আহত হয় ট্যাংকার চালক। গাড়িটি রাস্তার একপাশে উল্টে পড়ে থাকলেও সৌভাগ্যবশত কোনরকমভাবে গ্যাস লিক করেনি। তবে এই দুর্ঘটনার কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড সহ সেফটি ইন্জিনিয়ার। ঘটনায় জাতীয় সড়কের একটি লেনে যানচলাচল দীর্ঘক্ষন ব্যাহত হয়। বেশ কিছুক্ষন চেষ্টা করার পর দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটিকে উদ্ধার করে পুলিশ। ট্যাঙ্ক উদ্ধার সম্পূর্ন হওয়ার কিছুক্ষন পর পুনরায় যান চলাচল স্বাভাবিক আকার ধারন করে। 

সর্বশেষ আপডেট: