Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বারুইপুরে শুট আউটের ঘটনায় মৃত এক, আহত আরো এক যুবক, তদন্তে পুলিশ

Loading... রাজ্য
বারুইপুরে শুট আউটের ঘটনায় মৃত এক, আহত আরো এক যুবক, তদন্তে পুলিশ
#News #Crime #Shootout #South 24 Paragana #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে শুট আউটের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মঙ্গলবার রাত দুটো নাগাদ এই শুট আউটের ঘটনাটি ঘটে। বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম সাজ্জাত মন্ডল (৪৮) বাড়ি  নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকায়। গুলিবিদ্ধ আহত যুবকের নাম শারফুদ্দিন লস্কর (৩১), বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের হিমচি এলাকায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

{link}

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যেবেলা তারা একটি মেলাতে গিয়েছিল, রাত দুটো নাগাদ হঠাৎই তাদের কাছে খবর আসে গুলিবিদ্ধ হয়েছেন তারা। দ্রুত তাদেরকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসকরা সাজ্জাত মন্ডলকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুলিবিদ্ধ যুবক শারফ উদ্দিন লস্কর কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুট আউটের ঘটনায় বলাই নামে একজন যুক্ত আছে বলে জানান, গুলিবিদ্ধ যুবক শারফুদ্দিন লস্কর। কিন্তু কি কারনে এই আক্রমন তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

সর্বশেষ আপডেট: