নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ অবশেষে শারদোৎসবের প্রাক্কালে আরও এক সুখবর পেটুক বাঙালির জন্য। কার্যত বলা চলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব উপলক্ষেই হাওড়ার পাইকারি বাজারে এসে পৌঁছালো বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ। বাজার সূত্রে খবর মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। মঙ্গলবার সকাল থেকেই সেই ইলিশ মাছ কিনতে ভিড় জমিয়েছেন খুচরো ব্যবসায়ীরা। মোট সাড়ে আট টন মাছ এসেছে পশ্চিমবঙ্গের বাজারে। তার মধ্যে থেকে ছয় টন ইলিশ এসেছে হাওড়ার মাছের বাজারে।
{link}
রাজ্যের ইলিশ আমদানিকারী সংস্থা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মুকসুদ বলেন, পুজোর আগে পদ্মার ইলিশ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে। এই ভালো লাগার আনন্দের কোনও সীমা নেই। কারণ সকলেই জানি যে, এপার বাংলার মানুষ ওপারের পদ্মার ইলিশের জন্য কতটা উদগ্রীব। বাঙালির ইলিশপ্রমও কারুর কাছে এখনও পর্যন্ত অজানা নয়। কিন্তু কলকাতার মানুষের যতই হোক পদ্মার ইলিশ না হলে রসনার তৃপ্তি হয় না। ইলিশ প্রেমী বাঙালির জিভের স্বাদের সুখ অবশেষে এসে পৌঁছেছে বাজারে। পুজোর আগে এর থেকে ভালো উপহার বোধহয় আর হয় নাকি?
